খাবারে নিমেষেই জীবাণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে নাশতা খাওয়ার সময় হাত থেকে পাউরুটির টুকরোটি মেঝেতে পড়ে গেছে। পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনি সেটি তুলে আবার খাওয়া শুরু করলেন। হয়তো ভাবছেন, এই অল্প সময়ে কী এসে যায়? কিন্তু এই সময়ের মধ্যেও পাউরুটিতে মারাত্মক জীবাণু ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক রোনাল্ড কাটলার একটি পরীক্ষা চালিয়ে খাবারে নিমেষে জীবাণুর আক্রমণের প্রমাণ পেয়েছেন। তিনি রান্নাঘরের মেঝেতে এবং রাস্তার গালিচায় পিৎজা, মাখনযুক্ত টোস্ট ও আপেল প্রভৃতি খাবার ফেলেন এবং সঙ্গে সঙ্গে সেগুলো তুলে নিয়ে গবেষণাগারে পরীক্ষা করেন। ইনডিপেনডেন্ট।