খাবারেও ফুটবল
খেলা দেখতে দেখতে কেক বিস্কুট খাওয়া, মন্দ কী? আর যদি খাবারের মধ্যেও থাকে বিশ্বকাপের ছোঁয়া, তবে তো সোনায় সোহাগা। তেমন দুটি রেসিপি দিয়েছেন নাসরিন আলমবাটার কুকিজউপকরণ: ময়দা পৌনে ২ কাপ, গুঁড়ো দুধ পৌনে ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, ওট ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, সফট মাখন ১৭৫ গ্রাম, কনডেন্সড মিল্ক সিকি কাপ।প্রণালি: ময়দা, গুঁড়ো দুধ ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। বোলে মাখন ও চিনি বিট করতে হবে। হালকা ও ফাঁপিয়ে ওঠা পর্যন্ত। এখন কনডেন্সড মিল্ক দিয়ে বিট করতে হবে। এই মিশ্রণে ময়দার মিশ্রণ ও ওট মিলিয়ে ডো বানাতে হবে। ডো আধা ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। পিঁড়ির ওপর পলিথিন বিছিয়ে এর ওপরে ডো, তারপর পলিথিন দিয়ে ডো মোটা করে বেলে নিতে হবে। মানুষের শেপের ছাঁচ বা কাটার দিয়ে কেটে গ্রিজ করা বেকিং ট্রেতে সাজিয়ে বেক করতে হবে। প্রিহিটেড ওভেনে ১২০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ থেকে ৪৫ মিনিট। ঠান্ডা করে চকলেট দিয়ে নাম লিখতে হবে। সব কুকি নরমাল ফ্রিজে রাখতে হবে, মচমচে থাকবে।লেখার জন্য চকলেটের প্রস্তুতি: ৬০ গ্রাম চকলেট ডবল বয়লারে গলিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগ বা কোণে ভরে কুকির ওপর লিখতে হবে।বল কেকস্পঞ্জ উপকরণ: ডিম ১০টা, আইসিং সুগার ১ কাপ, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, বাটার অয়েল গলানো ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার ২ চা চামচ।প্রণালি: ওপরের সব উপকরণ (ময়দা, দুধ ও বেকিং পাউডার) একসঙ্গে চেলে নিতে হবে। বোলে ডিমের সাদা অংশ খুব করে বিট করে ফোম তুলে চিনি দিয়ে ডিমের হলুদ অংশ দিয়ে আবার বিট করে নিতে হবে। এতে হালকা হাতে ময়দার মিশ্রণ মিলিয়ে নিতে হবে। পরে এসেন্স ও বাটার অয়েল মিলিয়ে গ্রিজড করা বেকিং ডিশে ঢেলে প্রিহিটেড ওভেনে বেক করতে হবে মাঝারি আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট।এই স্পঞ্জের ডো ২ ভাগ করে এক ভাগ আট ইঞ্চি গোল ছাঁচে ঢেলে নিতে হবে। মাঠের শেপের জন্য বাকি অর্ধেক বলের ছাঁচে আধা আধা করে ঢেকে বেক করতে হবে। বেক করার পর ঠান্ডা করে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন।সিরাপের জন্য: পানি ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। সব একসঙ্গে জ্বাল করে সিরাপ বানাতে হবে। এই সিরাপ গরম স্পঞ্জে ব্রাশ করতে হবে। সফটক্রিম: মাখন ৪০০ গ্রাম, আইসসুগার ২০০ গ্রাম (চেলে নিতে হবে)। আইসকিউব ৪-৫টা।ভ্যানিল এসেন্স ১ চা চামচ। মাখন ও চিনি একসঙ্গে খুব করে ফেটে নিতে হবে বরফ গলা পর্যন্ত। পরে বিটার দিয়ে বিট করতে হবে ৩০ মিনিট। ৫ মিনিট বিট করে ৫ মিনিট বিটার বন্ধ রাখতে হবে। সবশেষে এসেন্স দিয়ে বিট করতে হবে। এখন প্রয়োজনমতো রং মিলিয়ে আইসিং তৈরি করতে হবে। বল কেকের জন্য আট ইঞ্চি গোল স্পঞ্জ ২ ভাগে সমান করে কেটে নিন। এরপর সিরাপ ব্রাশ করে ক্রিমের স্তর দিয়ে ওপরে অন্য টুকরা রাখুন। এরপর সাদা ক্রিম দিয়ে কেকটা ঢেকে দিন। মাঝখানে বলের প্রথম অর্ধেক নিয়ে সিরাপ ব্রাশ করে ক্রিম দিয়ে বাকি অর্ধেক বসিয়ে সাসলিকের তিনটি কাঠি দিয়ে মাঠের আকৃতির সঙ্গে গেঁথে দিন, যেন বল না নড়ে। এরপর বলের আইসিং করে পরিবেশন করুন। মাঠের জন্য সবুজ রঙের চিনি ব্যবহার করা হয়েছে।