খাবারের তালিকায় আলু আনলেন যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভা একব্লাড
ইভা একব্লাড

প্রতিদিনের খাবারের তালিকায় আলুর উপস্থিতি খুবই সাধারণ একটা ব্যাপার। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের প্রায় সব অঞ্চলে, সব দেশে মানুষের খাবারের তালিকার অন্যতম সবজি আলু। আলুকে মানুষের এত কাছে আনার কৃতিত্বটা এমন একজন বিজ্ঞানীর, যিনি অনেকের কাছেই অজানা। তিনি ইভা একব্লাড।

ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ার গল্পের শেষ অংশে গিয়ে ১৬৫৮ সালে সুইডেনে প্রবেশ ঘটে আলুর। তখন এই সবজি ধনী ব্যক্তিদের খাবারের তালিকার উপকরণ ছাড়া আর কিছুই ছিল না। আলু নিয়ে গবেষণার পর ১৭৪৬ সালে ইভা একব্লাডের আবিষ্কার যেন পরিস্থিতির যুগান্তকারী পরিবর্তন ঘটিয়ে দিল। তিনি দেখালেন, এই আলু থেকে যেমন ময়দা তৈরি করা যায়, তেমনি তৈরি করা যায় অ্যালকোহলও।

সে সময় সুইডেনে খাদ্যসংকট দেখা দিয়েছিল। একব্লাডের গবেষণা দুর্ভিক্ষে বিকল্প খাবার হিসেবে আলু খেতেও শিখিয়েছে মানুষকে। সুইডেনের মানুষের খাদ্যাভ্যাসটাই যেন বদলে গেল। সুইডেনও খাদ্যসংকট কাটিয়ে উঠল। তবে সবকিছুরই নেতিবাচক দিক রয়েছে। একব্লাডের গবেষণায় যখন আলু থেকে বিভিন্ন খাদ্য উপকরণ তৈরির কৌশল শিখে গেল মানুষ, তখন সুইডেনে জমে উঠতে শুরু করল এর ব্যবসাও।

তবে একব্লাডের কাজ শুধু আলু দিয়ে খাদ্য উপকরণ তৈরিতেই সীমাবদ্ধতা ছিল না। সে সময় যে বিপজ্জনক প্রসাধনসামগ্রী ব্যবহার হতো, যার কারণে শরীরের সমূহ ক্ষতির আশঙ্কা ছিল। আলু থেকে তৈরি ময়দা সেগুলোর জায়গা দখল করে নিল।

কিন্তু এমন যুগান্তকারী আবিষ্কারের পরও ইভা একব্লাড সুইডিশ ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের পূর্ণ সদস্য হতে পারেননি। নারীদের মধ্যে তিনিই প্রথম এমন দাবি করেছিলেন। কিন্তু লিঙ্গবৈষম্যই তাঁর সে পদ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

গতকাল ১০ জুলাই ছিল ইভা একব্লাডের ২৯৩তম জন্মদিন। ১৭২৪ সালের এই দিনে সুইডেনের স্টকহোমে তিনি জন্মগ্রহণ করেন। ১৭৮৬ সালের ১৫ মে তিনি মৃত্যুবরণ করেন।