খালিদ আহসানের কবিতা নিয়ে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি খালিদ আহসানের সৃষ্টিকর্ম নিয়ে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো অনন্য আয়োজন। নরেন আবৃত্তি একাডেমির উদ্যোগে ‘ইভ তোমাকে, আদম’ শিরোনামের এ আয়োজনে ছিল খালিদ আহসানের কবিতা থেকে আবৃত্তি, নাচ ও কোরিওগ্রাফি। পাশাপাশি কবির কবিতা নিয়ে হয়েছে প্রাণবন্ত আলোচনা।
সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের শুরুতে নরেন আবৃত্তি একাডেমির পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য দেন রাফিউল মুনির। এরপর আবৃত্তি করেন ইশরাত হাসিম ও ইসমাইল সোহান। ‘ঘুম নেই’ শিরোনামে কবির লেখা গানের সঙ্গে নাচ পরিবেশন করেন রাফাহ্ নানজীবা ও কামাল হোসেন। মিতাশা মাহরিনের নির্দেশনায় ‘সাহসী হও অগ্নিময়ী হে’ শিরোনামের কবিতার সঙ্গে কোরিওগ্রাফি মুগ্ধ করে দর্শকদের। হূদয় ছুঁয়ে যায় ‘রানওয়ে থেকে’ শিরোনামের গানের সঙ্গে সূচনা বণিক ও ঝিনুকের নাচ।
নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাসের আলোচনা উঠে আসে খালিদ আহসানের অনেক অজানা দিক। ডিজাইনার আইভি হাসান খালিদের কাব্যগ্রন্থ বর্ণ চক্ষু অন্তঃকরণের পাঠ উন্মোচন করেন। এ সময় নাট্যজন প্রদীপ দেওয়ানজি কবি খালিদ আহসানকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। কবিকে নিয়ে আলোচনা করেন কণ্ঠশিল্পী ও নাট্যকার শান্তনু বিশ্বাসও। সবশেষে কবি খালিদ আহসানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় আয়োজন।