এবার বেরোতে পারলেও ভবিষ্যতে আন্দোলন করতে গিয়ে আবার অবরুদ্ধ হতে পারেন খালেদা জিয়া। তাই বলে প্রতিবারই তো অফিসে বসে থাকতে পারেন না! কী করে বন্দিদশা থেকে মুক্তি পেতে পারেন এই নেত্রী?

সুড়ঙ্গ খুঁড়ে
সুড়ঙ্গ খুঁড়ে একাধিকবার সোনালী ব্যাংকে ঢুকেছে অনেকেই। বেরও হয়েছে একই পথে। সেভাবেই বাড়ি ও অফিসের নিচ দিয়ে সমাবেশস্থল পর্যন্ত একটা সুড়ঙ্গ আগে থেকে খুঁড়ে রাখতে পারেন বিএনপির নেতা–কর্মীরা। এতে করে আবার অবরুদ্ধ হলে সবার চোখ ফাঁকি দিয়ে অনায়াসেই জায়গামতো চলে যেতে পারবেন খালেদা জিয়া।
স্যার, ম্যাডাম তো সুড়ঙ্গ দিয়া চইলা গেছে!
সোনালী ব্যাংকের সামনে বালুর ট্রাক ফালাও! যেদিক দিয়াই খুঁড়ুক, সুড়ঙ্গটা শেষ হইব ওই সোনালী ব্যাংকে গিয়াই।

রণপা ব্যবহার করে
দুই পায়ে দুটি বড় বাঁশ বেঁধে সিকিউরিটি, বালুর ট্রাক, অফিসের গেট—সবকিছু অনায়াসেই টপকে সমাবেশস্থলের দিকে এগিয়ে যেতে পারবেন খালেদা জিয়া।
স্যার, চইলা গেল তো!
যাইতে দাও, বালুর ট্রাক একটার ওপরে আরেকটা উঠানো হইছে, জিরাফ ছাড়া এই বাধা কোনোভাবেই পার হওয়া সম্ভব না।

গ্যাসবেলুন ব্যবহার করে
রংবেরঙের হাজার খানেক গ্যাসবেলুন দিয়ে খুব সহজেই সবার মাথার ওপর দিয়ে স্লো মোশনে অবরুদ্ধ অবস্থা থেকে উড়ে বের হয়ে যেতে পারবেন খালেদা জিয়া। চাইলে আপ সিনেমার মতো নিজের পুরো অফিসটাই হাওয়ায় ভাসিয়ে সবার চোখের সামনে দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারেন।
স্যার, কী পাহারা দিমু? বাড়িই তো নাই!
কী তামশা! সব ওই গরুর দোষ! এই ব্যাটা ঘাস খাইতে আইসা পুরা বাড়িটাই খাইয়া ফেলল! ওরে বন্দী কর!