খালেদা জিয়ার জন্মদিন পালন করল উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর পাঠানটুলী বিএনপির সভায় বক্তব্য দেন নিয়াজ মোহাম্মদ খান
উত্তর পাঠানটুলী বিএনপির সভায় বক্তব্য দেন নিয়াজ মোহাম্মদ খান

বিএনপির চেয়ারপারসন, সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী পালন করেছে উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধনিয়ালাপাড়া ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। বক্তব্য দেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর কাউসার, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস, সিরাজুল ইসলাম, আবদুল আজিম, আলী আজগর, সিরাজুল হক, মো. ইকবাল, মোসলিম উদ্দিন, আনু মিয়া, মো. ইউসুফ প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।