খালেদা জিয়ার হুংকার যেসব কাজে লাগানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী ও মাহফুজ রহমান
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী ও মাহফুজ রহমান

দাঁত তুলতে
ডেন্টিস্টরা রোগীদের দাঁত তুলতে বিভিন্ন জটিল যন্ত্রপাতি ও ওষুধ ব্যবহার করেন। খালেদা জিয়ার হুংকার ব্যবহার করে প্রথমে রোগীদের দাঁত নড়বড়ে করে নেওয়া হলে ডেন্টিস্টদের দাঁত তুলতে সুবিধা হবে। পাশাপাশি অনেক টাকা খরচ করে দামি দামি মেডিকেল সামগ্রী না কিনলেও চলবে।

ব্যাটসম্যানকে আউট করতে
বিপক্ষ দলের ব্যাটসম্যানের রান নব্বইয়ের ঘরে পৌঁছালে খালেদা জিয়ার হুংকারের রেকর্ড বাজাতে হবে। রেকর্ড শুনলেই ‘নড়বড়ে নব্বই’ করা ব্যাটসম্যান নার্ভাস হয়ে দ্রুত আউট হয়ে যাবে। যা আমাদের ক্রিকেট দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

গতিশীল সমাজ গঠনে
বিশাল শরীর নিয়ে যাঁরা নড়াচড়া করতে পারেন না, তাঁরা নিয়মিত খালেদা জিয়ার হুংকার শুনলে সুফল পাবেন। হুংকার শুনলে এমনিতেই নড়েচড়ে বসবেন, ফলে শারীরিক পরিশ্রম হবে। শারীরিক পরিশ্রম হলেই শরীরের ওজন কমবে। মোট কথা, সমাজের সবাই তখন হবে গতিশীল।

পাথর সরানোয়
ভারী পাথর সরানোর জন্য ক্রেনের বদলে খালেদা জিয়ার হুংকার হতে পারে ভালো উপায়। এতে করে বিদ্যুৎ ও জ্বালানি—দুটিরই সাশ্রয় হবে নিঃসন্দেহে।

বিবেককে নাড়া দিতে
খালেদা জিয়ার হুংকার কাজে লাগানো যায় মানুষের ঘুমন্ত বিবেককে নাড়া দেওয়ার 

ক্ষেত্রে। এটা অবশ্য তিনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর প্রয়োগ করে
শুরু করতে পারেন।