খালের ভেতর সেই ভবন ভাঙা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতিমধ্যে বৈজ্জাখালী খালেরভেতর নির্মাণাধীন দোতলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে বাকি দখলদারদেরও উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।১ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের চারের পাতায় ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জায়গায় দোকান, খালেরভেতর বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই উচ্ছেদপ্রক্রিয়া শুরু হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ৫ মার্চ সকালে সওজের লোকজন পুলিশ পাহাড়ায় বৈজ্জাখালী গেট এলাকার খালের ভেতর নির্মাণাধীন দোতলা ভবনটি ভাঙার কাজ শুরু করে। এতে অংশ নেন ১০ জন শ্রমিক। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ জানান, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে এর আগে ৮৫ জনকে নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু হলো। লোকবলের অভাবে সব স্থাপনা একসঙ্গে উচ্ছেদ করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে।একাধিক ব্যবসায়ী নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন। নোয়াপাড়া এলাকার কাঠের ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘আমি নোটিশ পেয়েছি, শিগগিরই সড়ক থেকে নিরাপদ দূরত্বে দোকানঘর সরিয়ে নেব।’