খীলমোগলে বিনা মূল্যে চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার লালা নগর ইউনিয়নের উত্তর খীলমোগল এলাকায় ১৭ মার্চ দিনব্যাপী চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (্এআইজি) ও সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম। চিকিৎসাসেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) শিশু হূদেরাগ চিকিৎসক রুবাইয়াত আলম, মেডিসিন ও কিডনি রোগের চিকিৎসক ফারুক-ই-আজম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মঈন উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক রেজাউল করিম, তানিম মুহাম্মদ মাসরুর আলম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক রোগীকে চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।