খুচরা বিক্রেতাদের জন্য এস আলম সিমেন্টের বৈশাখী অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বিক্রেতাদের সিমেন্ট বিক্রিতে উৎসাহিত করতে এস আলম সিমেন্ট লিমিটেড তিন মাসব্যাপী বৈশাখী অফারের ঘোষণা দিয়েছে। এ মাস থেকে শুরু হওয়া এ অফার কার্যকর থাকবে ৭ জুলাই পর্যন্ত। শীর্ষ বিক্রেতাদের জন্য আইপিএস, কম্পিউটার, ওয়াশিং মেশিন, এয়ারকুলার, রঙিন টিভি, ডিনার সেট, ডিজিটাল ক্যামেরা, ওভেন ও মোবাইল সেটসহ নানা পুরস্কার থাকছে। ১২ এপ্রিল এ কর্মসূচি উদ্বোধন করেন এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ মোরশেদুল আলম। উপস্থিত ছিলেন সংস্থার মহাব্যবস্থাপক (বিপণন) মীর মঈনুদ্দীন আহমেদ, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোহাম্মদ বোরহান উদ্দীন, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) ইফতেখার আহমদ চৌধুরী, মাওলানা অ্যান্ড সন্সের চেয়ারম্যান এ এইচ এম শোয়াইব প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে এস আলম উৎপাদিত মিনার ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান সম্পর্কে আলোচনা করেন মীর মঈনুদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি।