প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের বুক চিরে বয়ে চলেছে নদী। চারদিকে নবান্ন উৎসব কিংবা শরতের কাশফুল। গ্রামবাংলার নানা দৃশ্যপট উঠে আসে খুদে আঁকিয়েদের ক্যানভাসে। ১৪ এপ্রিল কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে শিশুদের আঁকা ছবি নিয়ে শিশু চিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘চারু অঙ্গন’। সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনীতে প্রাথমিক পর্যায়ের ২১ জন শিক্ষার্থীর আঁকা ছবি স্থান পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এ রকম প্রদর্শনী শিশুদের ক্ষমতা বাড়াতে উৎসাহ জোগাবে। অঙ্গনের পরিচালক সংগীত বড়ুয়া জানান, শিশুদের মধ্যে সৃষ্টিশীল চেতনা জাগিয়ে তোলা এবং গ্রামবাংলার জীবন-প্রকৃতি সম্পর্কে জানাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।