খুদে আঁকিয়েদের ছবিতে গ্রামবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী চট্টগ্রাম জেলা কার্যালয় ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উত্সব। হতদরিদ্র অবহেলিত শিশু-শিক্ষার্থীরা দেখিয়ে দিল সুযোগ পেলে তারাও হতে পারে বড় আঁকিয়ে। গ্রাম, পাহাড়, নদী, পাখি অরণ্যের সুখ-দুঃখ ফুটিয়ে তুলল তারা ছবিতে। তারা সবাই ব্র্যাক প্রাক-প্রাথমিক ও ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বস্তিবাসী সুবিধাবঞ্চিত এমন ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ নবাব হোসেন। উপস্থিত ছিলেন সবজাল হোসেন খান, বাহারুল ইসলাম, ফখরুল আলম। প্রতিযোগিতায় ১২ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কারপ্রাপ্তরা হলো সাজ্জাদ হোসেন, তাহমিনা আক্তার ও ইসরাত জাহান। বিজ্ঞপ্তি।