খুদে কোটিপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসাবেলা ব্যারেট। বয়স তার কেবল ছয়। অন্য শিশুদের মতোই নতুন জামা আর টেডি বিয়ারের শখ তার। এ বয়সেই কোটিপতি বনে গেছে ছোট্ট মেয়েটি! ছোটদের জন্য আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল ইসাবেলা। ব্যস, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পড়ালেখায়ও ভীষণ ভালো এই খুদে তারকা। ইংরেজির পাশাপাশি সে ইতালীয়, জার্মান ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। নিয়মিত চলছে তার নাচ, গান আর শরীরচর্চার প্রশিক্ষণ। মিরর