খুদে গণিতবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাদা গাদা সব বইয়ের ভিড়ে হাঁপিয়ে উঠে ছোটবেলাতেই রাতারাতি পণ্ডিত বনে যাওয়ার স্বপ্নটা হয়তো সবারই থাকে। কিন্তু ১২ বছর বয়সী ক্যামেরন থমসন তেমন কোনো স্বপ্ন দেখেনি, এমনকি কোনো সিনেমার সুপার হিরোও সে নয়। তবে এই পুঁচকে বালককে নিয়ে এত লেখালেখি কেন? ক্যামেরন সিনেমার নায়ক না হলেও সে বাস্তবের নায়ক। কারণটা হচ্ছে, ১২ বছর বয়সেই গণিতে অতি অসাধারণ প্রতিভা দেখিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছে এই ক্যামেরন। স্কুলে পড়াশোনার পাশাপাশি মাত্র ১২ বছর বয়সেই সে গণিতের ওপর স্নাতক করছে। আর এই ছোট্ট ক্যামেরন আশা করছে, ১৬ বছর বয়সেই সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক সম্পন্ন করবে। গণিতের এই অদ্ভুত প্রতিভার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাকে এ সুযোগ করে দিয়েছে।ক্যামেরনের বাবা রডরিক বলেন, ‘ক্যামেরনের যখন চার বছর বয়স, ঠিক তখনই গণিতের প্রতি তার একটা ঝোঁক দেখা যায়। তখন থেকেই সে তার স্কুলের শিক্ষকদের সঙ্গে গণিতের ‘নেগেটিভ নাম্বার’ নিয়ে বেশ যুক্তিতর্ক করে।’ এই বালকের কাছেই হার মানতে হয়েছে স্কুলের শিক্ষকদের। বর্তমানে ক্যামেরন ইংল্যান্ডের সীমান্তবর্তী এলাকা ওয়েলসের মেইলর স্কুলে পড়াশোনা করছে।ক্যামেরন কখনো এ ধরনের স্বপ্ন দেখেনি। কারণ, ছোটবেলা থেকেই সে একটি মানসিক রোগে ভুগছে, যাকে বলে অ্যাসপারগার সিনড্রোম।ক্যামেরনের এই অসামান্য পাণ্ডিত্য দেখে স্কুলের সহপাঠীরা তার প্রতি কম ষড়যন্ত্র করে না। ফাঁক পেলেই তারা জটিল জটিল গণিতের সমাধান চেয়ে বসে দোস্ত ক্যামেরনের কাছে। আর পাশ থেকে বসে মজা দেখে তারা। কিন্তু ক্যামেরনও কম নয়। নিমিষেই জটিল সব অঙ্কের সমাধান করে দিয়ে বন্ধুদের চোখগুলো সব আস্ত টেনিস বল বানিয়ে দেয় সে।