খুদে ফুটবলারদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় খুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২৮ জুন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। আশীষ বরণ বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, আওয়ামী লীগের নেতা রতন কুমার শীল, ইউপি সদস্য মৃদুলকান্তি সেন, প্রধান শিক্ষিকা ঝর্না চৌধুরী প্রমুখ।