খুদে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খুদে মেধাবৃত্তি পরীক্ষা। ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪৮৭ জন এবং ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা থেকে ১৬৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক এবং মাধ্যমিকের ২০ জন করে মোট ৪০ জনকে বৃত্তি দেওয়া হবে। সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে দেওয়া হবে স্বর্ণ পদক। —কাপ্তাই প্রতিনিধি