খুদে রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রানি যদি নিজের এই প্রতিকৃতি দেখার লোভ সামলাতে না পারেন, তাহলে বলা যায়, চোখের বারোটা বাজবে তাঁর! আতশ কাচ অবশ্য সমাধান দিতে পারে একটা। বলা হচ্ছে, রানির সবচেয়ে ক্ষুদ্র প্রতিকৃতি এটি। তা-ও আবার একটা কফির দানার ওপর! সেই দানার উচ্চতা মাত্র দুই মিলিমিটার। রানির সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে এমন খুদে রানি গড়েছেন উইলার্ড উইগান। অরেঞ্জ অনলাইন।