খুলনা বিশ্ববিদ্যালয়ে রবির ক্যারিয়ার কার্নিভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া এবং মুঠোফোনশিল্পে কাজের সুযোগ ও ধরন সম্পর্কে জানাতে গত ২৭ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছিল মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কার্নিভালের অংশ হিসেবে ক্যাম্পাসে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের রবিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যারিয়ার বুথে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্যারিয়ার কার্নিভালের অংশ হিসেবে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’, ‘ক্যারিয়ার অ্যাট সেলস’ ও ‘অলটারনেটিভ ক্যারিয়ার’ নামে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কোন বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে হবে, তা নিয়ে আলোচনা হয় সেশনগুলোতে। সাফল্যজনক ক্যারিয়ার গড়তে বিশেষজ্ঞরা সঠিক আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেন। অন্যদিকে, ‘অলটারনেটিভ ক্যারিয়ার’ সেশনে মোবাইল টেলিযোগাযোগ খাতে শিক্ষার্থীদের কাজের সম্ভাবনা এবং এ কাজের চ্যালেঞ্জ ও প্রাপ্তি সম্পর্কে জানানো হয়। বিক্রয়ের ওপর আয়োজিত একটি সেশনে এ কাজের সুযোগ ও চ্যালেঞ্জগুলোর সম্পর্কে জানানো হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কার্নিভালে রবির রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান বলেন, ‘একটি সফল ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের কী কী বিষয়ের ওপর গুরুত্ব দিতে হয়, এ বিষয়গুলো সম্পর্কে জানানোই রবি ক্যারিয়ার কার্নিভালের উদ্দেশ্য। আমাদের ক্রমবর্ধমান কোম্পানির জন্য সঠিক জনবলকেই নিয়োগ দিতে চাই। আমাদের দক্ষ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সঠিক দিকনির্দেশনার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে তাঁদের ক্যারিয়ার সাজাতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।’