খুলনার মেধাবীরা
যশোর বোর্ডের অধীনে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফলে তৃতীয় সেরা কলেজের সম্মান পেয়েছে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। কয়েক বছর ধরে এ কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য অব্যাহত রেখেছে। এ বছর এ কলেজ থেকে ১৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এসব মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে রোববার সকালে কলেজ-ক্যাম্পাসে আলাপ হয় ছয়জনের সঙ্গে। তাঁরা হলেন শরদিন্দু গোপাল কীর্ত্তনীয়া, ইয়াসির আরাফাত, সাব্বির আহমেদ, মারজিয়া ইয়াসমিন, অনিক মিত্র ও অমিত দাসশরদিন্দু গোপাল কীর্ত্তনীয়া জানান, তিনি বড় প্রকৌশলী হওয়ার পাশাপাশি মহাকাশ ও গণিত নিয়ে গবেষণা করতে চান। দেশে মহাকাশ নিয়ে উচ্চতর পড়াশোনা করার সুযোগ না থাকায় প্রথমে বুয়েট থেকে প্রকৌশলী হবেন। পরে বিদেশে গিয়ে মহাকাশ ও গণিত নিয়ে উচ্চতর ডিগ্রি নেবেন। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার লক্ষ্যে তিনি কাজ করবেন। শরদিন্দু প্রথম আলোর হয়ে তিনবার গণিত উৎসবে অংশ নিয়েছেন।ইয়াসির আরাফাত একজন প্রকৌশলী হয়ে দেশের নানামুখী কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান। এ জন্য তিনি দেশের সেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার জন্য নিজেকে তৈরি করছেন।মারজিয়া ইয়াসমিন জানান, তিনি শৈল্য (সার্জন) চিকিৎসক হতে চান। চিকিৎসক হয়ে তিনি দেশের সাধারণ মানুষের সেবা করতে আগ্রহী। লিজা গরিব রোগীদের কাছ থেকে কোনো ফি নেবেন না বলে জানান। এখন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।অনিক মিত্র প্রকৌশলী হওয়ার পাশাপাশি বুয়েটের শিক্ষক হতে চান। এ ছাড়া তাঁর লেখালেখির সঙ্গে দেশে তথ্যপ্রযুক্তি বিকাশে কাজ করার ইচ্ছা আছে। সাব্বির আহমেদও প্রকৌশলী হতে আগ্রহী। এর পাশাপাশি বিজ্ঞান বিষয়ে লেখালেখি করার ইচ্ছা আছে তাঁর।অমিত দাস বুয়েট থেকে প্রকৌশলী হয়ে পানি বিশেষজ্ঞ হতে আগ্রহী। তাঁর মতে, ভবিষ্যতে সারা দেশে তীব্র পানিসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। একজন পানি বিশেষজ্ঞ হিসেবে সংকট উত্তরণে তাঁর মেধা কাজে লাগাবেন তিনি।