খুলশী বন্ধুসভার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বন্ধুসভা এমন একটি সংগঠন, যার মাধ্যমে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া যায় প্রতিভার আলো। বদলে দেওয়া যায় সমাজ। বন্ধুসভার বন্ধুরা যে যার অবস্থানে থেকে নিজের ভালোটা দিয়ে সমাজটা সুন্দর ও পরিপাটি করে তোলে।’ বন্ধুসভা সম্পর্কে নতুন বন্ধুদের ধারণা দিতে ১৬ সেপ্টেম্বর খুলশী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে খুলশী বন্ধুসভা আয়োজন করে সাংগঠনিক কর্মশালার। কর্মশালা উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন। খুলশী শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ু পুলক দেব দাশ। কর্মশালায় খুলশী বন্ধুসভার কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সদস্যসচিব সানাউল করিম। কর্মশালা পরিচালনা করেন খুলশী শাখার আহ্বায়ক মজিবুল হক। বিজ্ঞপ্তি।