খুলশীতে র্যাংগস প্রয়াসের পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের উত্তর খুলশী ৬ নম্বর সড়কে র‌্যাংগস এফসি প্রপার্টিজ লিমিটেডের র‌্যাংগস্ প্রয়াস প্রকল্পের পরিচিতি অনুষ্ঠান ৮ মার্চ সন্ধ্যায় প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাবেক সাংসদ মযহারুল হক শাহ চৌধুরী, ভূমি মালিক আবুল মনছুর চৌধুরীসহ গ্রাহক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন র‌্যাংগস এফসি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, পরিচালক মাহবুব সোবহান জালাল, কোম্পানির গ্রাহকসেবা বিভাগের প্রধান মাসুদুল হাসান ও উপদেষ্টা এ জেড নিজাম। বিজ্ঞপ্তি।