খেতাবপ্রাপ্ত সাত মুক্তিযোদ্ধাকে বন্ধুসভার সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলাযুদ্ধের নির্দিষ্ট কোনো তত্ত্ব নেই, পরিস্থিতি বুঝে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। মুক্তিযুদ্ধের সময় কীভাবে পাকিস্তানি সেনা ও গোয়েন্দাদের পাঁচ স্তরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসে বিস্ফোরণ ঘটিয়ে পাকিস্তানি সেনাদের চোখে ফাঁকি দিয়ে নিরাপদে ফিরে এসেছিলেন মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সামছুল হক। সেই রোমাঞ্চকর ঘটনার স্মৃতিচারণা করছিলেন তিনি ফেনী বন্ধুসভার সংবর্ধনা অনুষ্ঠানে। গত মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠানে সাতজন বীরবিক্রম ও বীর প্রতীককে সংবর্ধনা দেওয়া হয়।শহরের মিজান রোডস্থ ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী বন্ধুসভার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ফাতেমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান, সাবেক জেলা কমান্ডার আবদুল মোতালেব। এ ছাড়া ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল হক, বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন ভূঁঞা, হারুন উর রশিদ, শেখ নূর উদ্দিন চৌধুরী, ফেনী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নুরুল করিম মজুমদার, জেলা সিপিবি সভাপতি মোমেনুল হক, সম্পাদক মহিবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্য যাঁদের সংবর্ধনা প্রদান করা হয়, তাঁরা হলেন—অবসরপ্রাপ্ত কর্নেল জাফর ইমাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার মো. সহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহম্মদ চৌধুরী, অনারারি ক্যাপ্টেন জালাল আহম্মদ, অনারারি ক্যাপ্টেন রুহুল আমিন ও নায়েক সুবেদার তোফায়েল আহম্মদ। এদিকে, গত মঙ্গলবার নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। জেলা কমান্ডার মীর আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কর্নেল জাফর ইমাম বীর বিক্রম।