খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ বছর পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ বছর পূর্তি উপলক্ষে ২১ সেপ্টেম্বর প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। একই দিন শিক্ষক জ্যোতিষ রঞ্জন চাকমার বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহু বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিল্টু চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম প্রমুখ।