খেলতে পারেন ষোলোঘুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণদুই রকমের ১৬টি করে ঘুঁটি। ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারেন তেঁতুলবিচি, বোতাম, ঝিনুক, কড়ি বা হাতের কাছেই আছে, এমন কিছু।খেলার নিয়মদুই খেলোয়াড় ‘ক’ ও ‘খ’ পক্ষের ১৬টি করে মোট ৩২টি ঘুঁটি বসানো থাকবে। দুই খেলোয়াড়ের মধ্যে একটি খালি রেখা থাকবে। দাবা খেলার মতোই যেকোনো এক পক্ষ প্রথমে চাল দিয়ে খেলা শুরু করবে। লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে চাল দিয়ে ফাঁদে ফেলে তার ঘুঁটি মারা বা দখল করা। প্রতিপক্ষের ঘুঁটির বিপরীতে ফাঁকা ঘর থাকলে তার ওপর দিয়ে লাফিয়ে পরের ঘরে যেতে পারলে প্রতিপক্ষের ঘুঁটি নিজের দখলে আসবে। এভাবে কোনো একজনের সব ঘুঁটি মারা গেলে বা অন্য পক্ষের দখলে গেলে খেলা সমাপ্ত হবে। কোনো এক পক্ষ যদি বিপক্ষের চাল দেওয়া আটকে দিতে পারে, তাহলেও খেলা সমাপ্ত হবে।এই খেলাকে বলা হয় দাবা খেলার গ্রামীণ সংস্করণ। এর আরেক নাম মোগল-পাঠান খেলা। এটিকে যুদ্ধের কৌশলগত একটি খেলা বলে মনে করা হয়। ধারণা করা হয়, যুদ্ধবিদ্যার কৌশল থেকে খেলাটি উদ্ভাবিত।তথ্যসূত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘লোকসংস্কৃতি’।