প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন আগে একবার খেলনা কিনতে গিয়েছিলাম। আমার ভাতিজা আদিব তখন একদম ছোট। মেজো আপুর ছেলে শিহাব আর তাবিব-তাসিনও বাসায়। সব মিলে বাচ্চার সংখ্যা চার। যেহেতু তারা সংখ্যায় চার, তাই যে খেলনাই পছন্দ করি, সেটাই চারটা করে কিনতে হচ্ছে।
প্রথমে গাড়ি দেখে মনে হলো, এই জীবনে নিজের গাড়িতে ওদের চড়াতে পারি কি না, ঠিক নেই। দিই কয়টা খেলনা গাড়ি কিনে। কিনলাম চারটা। খেলনা বন্দুক দেখে পছন্দ হয়ে গেল। সেটার সঙ্গে চারটি বলও কিনে ফেললাম। সব প্যাকেট করে দেওয়ার পর যখন দাম দিতে যাব, তখন দোকানি প্রশ্ন করলেন, ‘ভাই, আপনার কি খেলনার দোকান আছে?’
আমি দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলাম, ‘না ভাই, তবে বাসায় এক হালি বাচ্চাকাচ্চা আছে।’
আফজাল আরেফিন
পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা