খেলনার ভ্রমণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের ১৪ অক্টোবর ৩৯ কিলোমিটার উঁচু একটি বেলুন থেকে ঝাঁপ (স্কাইডাইভিং) দিয়ে রেকর্ড গড়েছিলেন ফেলিক্স গার্টনার। এবার ব্যাবেজ নামের একটি খেলনা ভালুক (টেডিবিয়ার) একই উচ্চতার স্কাইডাইভিং সম্পন্ন করেছে গত সোমবার। যুক্তরাজ্যের প্রযুক্তিবিদ ডেভ অ্যাকারম্যানের তৈরি টেডিবিয়ারটির মধ্যে স্থাপন করা হয় রাস্পবেরি পিআই নামের ছোট্ট কম্পিউটার ও ক্যামেরা। একটি বেলুনে চড়িয়ে ব্যাবেজকে প্রায় ৩৯ কিলোমিটার উঁচুতে নিয়ে গিয়ে তারপর মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়তে দেওয়া হয়। এ সময় রাস্পবেরি পিআইয়ের মাধ্যমে ব্যাবেজের অবস্থান সম্পর্কিত হালনাগাদ তথ্য অনবরত আসতে থাকে। টেডিবিয়ারের এই ভ্রমণের দৃশ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ইন্টারনেটে সরাসরি উপভোগ করে। বিবিসি।