খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট স্টেডিয়াম রি-কনস্ট্রাকশনের কাজ চলছে। দর্শক ধারণক্ষমতা বাড়ানো হবে। দর্শকদের দাঁড়িয়ে খেলা দেখার জন্য পাদানি অর্থাৎ পা রাখার জায়গা, আর বসে খেলা দেখার জন্য নতুন সিট বসানো হবে। টেন্ডার কল করা হয়েছে। অনেকেই আবেদন করেছে। তবে কাজ পেয়েছে যথারীতি পদ্মভূষণের ছেলেবেলার বন্ধু জামাল সাহেব। পদ্ম আর জামাল সাহেব, দুই বন্ধু মিলে খরচের হিসাব করছেন।—সিটপ্রতি পঞ্চাশ টাকা খরচ করতে পারলে সিটের ওপর ফোম বসানো যাবে।—হ্যাঁ। আর দশ টাকা অতিরিক্ত দিলে সিটের ওপর ফোমে র্যাক্সিন বসানো যাবে।—শোন, আমি বলি কি, সিটের ওপর দর্শক বসিয়ে দিই। সিটের ওপর দর্শক বসে থাকলে সিটের ওপর ফোম-র্যাক্সিন কোনো কিছুই আর বসাতে হবে না। —ঠিক বলেছিস। তাতে অনেক টাকা বাঁচবে।—সেই জীবিত টাকাগুলো আমরা মেরে দেব।—মৃত টাকা দিয়ে সোফা কিনব। সোফায় শুয়ে আরাম করে খেলা দেখব।—একেই বলে টাকার খেলা!