খেলা দেখে খাওয়াদাওয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল চলছে৷ রাত জেগে চলছে খেলা দেখা৷ সেই সঙ্গে খাওয়াদাওয়া তো আছেই৷ খেলা দেখার জন্য স্পেশাল মেনুও তৈরি হচ্ছে৷
কিন্তু বিজ্ঞানীরা বলছেন, টিভি দেখে দেখে খাওয়াদাওয়াই ভালো নয়, আর খেলার মতো উত্তেজনাকর কিছু, যা পরিপূর্ণ মনোযোগ আকর্ষণ করে, তা দেখার সময় তো নয়ই৷ আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ ২০১৩ সালে প্রকাশিত এক নিবন্ধে দেখা যাচ্ছে, যে টেলিভিশন দেখে খাবার গ্রহণ করলে বেশি খাওয়া হয়, খাবারের প্রতি মনোযোগ থাকে না এবং মস্তিষ্কের ক্ষুধা ও তৃপ্তি কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়৷
গবেষকেরা বলছেন, খাদ্য গ্রহণের ক্ষেত্রে খিদেই একমাত্র বিবেচ্য বিষয় নয়, বরং মনোযোগ, রুচি, এমনকি স্মৃতি—এমন অনেক কিছুই গুরুত্বপূর্ণ৷ আমরা খেতে শুরু করার ২০ মিনিট পর থেকেই মস্তিষ্ক বার্তা পাঠাতে থাকে যে যথেষ্ট হয়েছে, পেটও ভরেছে, এখন ÿক্ষান্ত দাও৷ এতে তৃপ্তি কেন্দ্র উদ্দীপ্ত হয় এবং আমরা তৃপ্তি সহকারে খিদে মিটিয়ে খাবার টেবিল ছাড়ি৷
কিন্তু কেউ যদি খেতে গিয়ে তাড়াহুড়ো করে বা অন্য দিকে মনোনিবেশ করে, তবে মস্তিষ্ক এই বার্তা তৈরি বা পাঠানোর মতো অবকাশ পায় না৷ ফলে ভুল বার্তা তৈরি হয়৷ বেশির ভাগ ক্ষেত্রেই আমরা হয় বেশি খেয়ে ফেলি বা খেয়ে তৃপ্তি বা স্বাদ পাই না৷ তাই গবেষকদের মতে, টিভি দেখে বা কম্পিউটারে কাজ করে, এমনকি পড়াশোনার সময়ও খাওয়া উচিত নয়৷ খেতে বসে আহারের
দিকে পূর্ণ মনোযোগ দিন, খাবারের রং, গন্ধ, স্বাদ, আকার—সবটুকু গ্রহণ করুন৷ সূত্র: হার্ভার্ড মেডিকেল স্কুল৷