খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ৩১ অক্টোবর এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে খেলাঘর দক্ষিণ জেলা কমিটির সভাপতি জসীম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় উপদেষ্টা গাজী সালেহ উদ্দীন, অমল নাথ, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার মজুমদার, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় সম্পাদক রেজাউল কবীর, কেন্দ্রীয় সদস্য প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
সভায় বক্তারা শিশু–কিশোরদের প্রতিভা বিকাশে সাহিত্য, সংস্কৃতিচর্চা এবং বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে খেলাঘরের কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান। দক্ষিণ জেলার সহসভাপতি এ বি এম আবু নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসু।
কর্মশালার শুরুতে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে প্রকাশিত খেলাঘর বার্তার উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।