খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সম্মেলন আজ ও কাল
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের চট্টগ্রাম মহানগরী কমিটির দুই দিনব্যাপী সম্মেলন আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মাওলানা ইসলামাবাদী মেমোরিয়াল হলে শুরু হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন থাকবে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে। ওই দিনই মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার বিকেল তিনটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার।
প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রধান আলোচক থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ ও সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম। অনুষ্ঠানমালায় থাকবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ। বিজ্ঞপ্তি।