খেলাঘরের জাতীয় শিশু দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খেলাঘর চট্টগ্রাম নগর কমিটি শহীদ মিনার চত্বরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চেমন আরা। ১৭ মার্চ সংগঠনের সভাপতি একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক এম নাসিরুল হক, আশীষ সেন, শীলা দাশগুপ্তা, অজিত আইচ, অ্যারসাদ হোসেন, শফিউল আলম, রূপক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।