খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে বসেছিল লেখার ইশকুলের প্রথম আসর। লেখক আখতার হুসেন ছিলেন প্রধান আলোচক। বিষয় ছিল, কিশোরসাহিত্য। এ বিষয়ে আলোচনার পর ছিল নবীন লেখকদের প্রশ্ন করার পালা। তাঁরা লেখালেখি বিষয়ে নানা প্রশ্ন করা শুরু করলে আসরটি জমজমাট হয়ে ওঠে। মহানগরের বিভিন্ন বন্ধুসভার সদস্য ছাড়াও নবীন লেখকেরা লেখার ইশকুলে অংশ নেন।
নানা ধরনের কাজ নিয়ে সারা দেশের বন্ধুরা জড়িত থাকেন। এর মধ্যে নিয়মিত কাজও আছে প্রচুর। আছে নানা কর্মসূচি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী এক বছর বিতর্ক ও বই পড়ার ওপর জোর দেওয়া হবে। এ দুটি বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। তবে নিয়মিত কাজগুলো থাকবে।
ইতিমধ্যে গঠনতন্ত্র চলে গেছে সারা দেশের বন্ধুসভাগুলোয়। নিয়মকানুন সম্পর্কে জানা এখন অনেক সহজ হয়ে গেল।
প্রতিটি বন্ধুসভায় একজন করে ক্রীড়া সম্পাদক আছেন। কিন্তু বন্ধুসভাগুলোয় খেলাধুলার আয়োজন খুব কম। ক্রীড়া সম্পাদককে বলব, তিনি যেন প্রতিবছর অন্তত দুবার খেলাধুলার আয়োজন করেন। এ পর্যন্ত যাঁরা ক্রীড়াক্ষেত্রে নানা আয়োজন করেছেন, তাঁদের আমরা অভিনন্দন জানাই।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধু অভি চাকমা ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।