খেলাধুলায় ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা

জাম্বুরা দিয়ে ফুটবল কিংবা লিচুর বিচি আধাআধি কেটে লাটিম বানানোর ইতিহাস তো বেশ পুরোনো। আসুন ফল দিয়ে আরও কিছু খেলার সরঞ্জাম বানানোর চেষ্টা করা যাক।

আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা

আখ দিয়ে স্টাম্প
ক্রিকেট খেলার স্টাম্প হিসেবে আখ ব্যবহার করা যেতে পারে। তিনটা আখ সমান সাইজ করে কেটে মাটিতে গর্ত করে পুঁতে দিয়েই খেলা শুরু করা যাবে।
আমলকী দিয়ে মার্বেল
আমলকী ফলটা বেশ শক্তপোক্ত। ছোটখাটো এই ফলটাকে ইচ্ছে করলেই মার্বেল হিসেবে ব্যবহার করা যায়। চাইলে আমলকীর মৌসুমে এলাকায় মার্বেলের টুর্নামেন্টও চালু করা যেতে পারে।
গোলক নিক্ষেপে কাঁঠাল
গোলক নিক্ষেপ খেলার সময় সব সময় ভারী জিনিস ব্যবহার করা হয়। তরমুজ ও কাঁঠাল—দুটিই ভারী ফল। গোলক নিক্ষেপ করার জন্য এই দুটি ফল বেছে নেওয়া যেতে পারে নিঃসন্দেহে।

আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা
আঁঁকা:শিখা

টেনিসে কমলা অথবা মাল্টা
কমলা ও মাল্টা দেখতে টেনিস বলের মতোই। চাইলে লন টেনিসে কমলা অথবা মাল্টা ব্যবহার করা যেতে পারে। এগুলোকে একটু টেপ দিয়ে পেঁচিয়ে নিলেই আর ফাটবে না।
স্টাম্পের বেল হিসেবে বাদাম
কিছু কিছু বাদাম সাইজে অনেক বড় হয়। এগুলোকে আয়োজন করে খেয়ে না ফেলে ক্রিকেট খেলার সময় স্টাম্পের বেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।