খেলার নাম ‘কানকথা ছড়ানো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদ: মাসুদ মাহমুদখেলার প্রধান বৈশিষ্ট্যসমূহএই খেলাটি প্রাচীনতম ও জনপ্রিয়তম খেলাগুলোর কাতারভুক্ত। কানকথা ছড়ানো যেতে পারে সারা বছর ধরে, দিবারাত্রের যেকোনো সময়ে, যেকোনো আবহাওয়ায়, ঘরে কিংবা ওপেন এয়ারে, চিঠি বা টেলিফোনের মাধ্যমে। যেকোনো বৈবাহিক অবস্থার যেকোনো বয়সের নারী, পুরুষ ও শিশু অংশ নিতে পারে এই খেলায়। খেলায় অংশগ্রহণকারীরাএই খেলায় অংশগ্রহণকারী হতে পারে অনির্দিষ্টসংখ্যক খেলোয়াড়। বলে রাখা উচিত, অংশগ্রহণকারীদের সংখ্যা যত বেশি হবে, খেলাটির সাফল্যের সম্ভাবনা হবে তত প্রবল। খেলার শুরুখেলা শুরু করে একজন: সে দ্বিতীয়জনকে তৃতীয়জন সম্পর্কে একটি তথ্য জানায় এই আশায় যে, দ্বিতীয়জন তা চতুর্থজনকে জানাবে। মূল খেলা‘কানকথা ছড়ানো’ নামের চেইন গেমটির মূল নীতি—‘একজন আরেকজনের সঙ্গে’। কানকথার লক্ষ্যব্যক্তিকে এই খেলার বহির্ভূত রাখা হয়। আর খেলা সঠিক উপায়ে পরিচালিত হলে এই ব্যক্তির কাছে কানকথাটি পৌঁছায় সবার শেষে।কানকথা-খেলোয়াড়দের দুভাগে ভাগ করা যায়: সক্রিয় ও অক্রিয়। পরবর্তীজনের কাছে কানকথা পৌঁছে দেওয়ার আগে সক্রিয় খেলোয়াড় তাতে নতুন ও আকর্ষণীয় কোনো অনুপুঙ্খ যোগ করতে বাধ্য। ফলে কানকথাটি সতেজতা হারায় না। (ধরা যাক, এমন একটি কানকথা আপনি শুনলেন: ‘কোভালস্কায়াকে দুদিন মালিনোভস্কির সঙ্গে দেখা গেছে এক ক্যাফেতে’। এটা আপনি অন্যজনকে জানাবেন পরবর্তী অনুপুঙ্খটি যোগ করে: ‘তাকে আরও একবার মালিনোভস্কির বাসা থেকে বেরোতে দেখা গেছে সেই সময়, যখন মালিনোভস্কির স্ত্রী ছিল বিদেশে। আচ্ছা, কোভালস্কায়া কী করছিল ওখানে?’অক্রিয় খেলোয়াড় কোনো অনুপুঙ্খ যোগ না করেই কানকথাটি যথাসম্ভব দ্রুত পৌঁছে দেয় পরবর্তী ব্যক্তির কাছে। এই খেলায় প্রখর কল্পনাশক্তিসম্পন্ন প্রচুরসংখ্যক খেলোয়াড় অংশ নিলে খেলাটি চলতে পারে বহুদিন ধরে এবং বিপুল জনগোষ্ঠী জড়িয়ে পড়তে পারে তাতে। সে ক্ষেত্রে একই কানকথার ডালপালা গজাতে পারে, জন্ম নিতে পারে বিভিন্ন রূপভেদ (যেমন— ‘কোভালস্কায়াকে মালিনোভস্কির সঙ্গে দেখা গেছে ক্যাফেতে—কথাটা ঠিক নয়। আসল সত্যি হলো, মালিনোভস্কির স্ত্রী এখন বিদেশে, সেই সুযোগে কোভালস্কায়া প্রতিদিন মালিনোভস্কির ফ্ল্যাটে যায়।’ অথবা ‘কোভালস্কায়া এখন সন্তানসম্ভবা। অষ্টম মাস চলছে।’ ইত্যাদি ইত্যাদি।)খেলার সমাপ্তি কানকথা মূল রচয়িতার কাছে ফেরত এলে খেলা শেষ হয়েছে বলে ধরে নেওয়া হয়। যদি তা ফেরত আসে বৎসরাধিককাল পরে এবং এতটাই পরিবর্তিতভাবে যে, রচয়িতাকে বেগ পেতে হয় তার নিজের রচনা চিনতে, তাহলে খেলাটি যথেষ্ট সফল হয়েছে বলে মনে করা হয়। খেলার আদর্শ সমাপ্তি ঘটে কানকথাটি সত্য বলে প্রমাণিত হলে।এঝি ভিতলিন: পোল্যান্ডের লেখক