খেলার সঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সবাই মিলে চলছে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা। খালি মুখে কি আর তা জমে! চাই মজাদার কিছু নাশতা। দেখুন সিতারা ফিরদৌসের দেওয়া পদগুলো।পপকর্নউপকরণ: ভুট্টার দানা সিকি কাপ, লবণ সামান্য, সয়াবিন তেল বা মাখন ১ টেবিল চামচ। প্রণালি: কড়াই গরম করে মাখন দিতে হবে। মাখন গরম হলে তাতে ভুট্টার দানা ও লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মাঝে দু-একবার ঝাঁকিয়ে দিতে হবে। সব ভুট্টা ফুটে গেলে চুলা থেকে নামিয়ে ওপরে ভাজা চিনাবাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। কুড়মুড়ে সবজি পাকোড়াউপকরণ: আধা সেদ্ধ নুডলস ১ কাপ, কর্নফ্লাওয়ার ৬ টেবিল চামচ, গাজরকুচি আধা কাপ, মটরশুঁটি ১ কাপ, মাশরুমকুচি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতার কুচি ২ টেবিল চামচ, ডিম ১টি, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো। প্রণালি: গাজরকুচি আধা সেদ্ধ করে নিতে হবে। ডিম ফেটিয়ে নিতে হবে। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে গরম ডুবোতেলে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিতে হবে। তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন।চকলেট দুধউপকরণ: ঠান্ডা ঘন দুধ ৩ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চকলেট ২ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ। প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে। মুরগির বল উপকরণ: পাউরুটির সাদা অংশ ছোট কিউব করে কাটা ৬ কাপ, মুরগির মাংস বাটা আধা কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, ডিম ১টি, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো। প্রণালি: ডিম ফেটে পাউরুটি বাদে সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। এবার এই মিশ্রণ পাউরুটির কিউবের সঙ্গে মাখিয়ে বলের মতো আকার দিয়ে ২৫-৩০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ডুবো তেলে বলগুলো সোনালি করে ভেজে তুলতে হবে। টমেটো সস বা চিলি সস দিয়ে পরিবেশন।