বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সারা দেশে এখন উত্তেজনা। সবাই খেলা শুরু হওয়ার প্রহর গুনছে। কারণ, নিজের দেশে এর আগে কোনো খেলার এত বড় আসর বসেনি। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক আয়োজন। এরই মধ্যে অ্যাপল আই ফোনের জন্য ছেড়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১১ গেমটি। আইফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে গেমটি সংগ্রহ করে (ডাউনলোড) খেলতে পারবেন। সেই সঙ্গে গেমের সময়সূচি, স্টেডিয়ামের বিবরণসহ বিস্তারিত তথ্যও জানা যাবে। কিন্তু যাঁদের আইফোন নেই, বিশ্বকাপের টিকিটও পাননি, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। টিভিতে বিশ্বকাপ দেখবেন আর কম্পিউটারে খেলবেন। ইটারন্যাশনাল ক্রিকেট ক্যাপটেন ২০১০। গেমটিতে আলাদা আলাদা মোডে খেলা যাবে। এই গেমে গেমারকে ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে খেলতে হবে। মাঠের খেলা এবং আপনার দলকে পরিচালনার যত ব্যবস্থাপনাগত দিক আছে, তার সব দিকেই গেমারকে নজর রাখতে হবে। আর গেমারের মূল লক্ষ্য হবে তার দলকে সেরা দল হিসেবে তুলে ধরা। এই গেমটিতে গেম প্লে মোড আছে পাঁচটি। এর মধ্যে প্রথমটি হচ্ছে ফুল গেম মোড। এর সাহায্যে আপনি পারবেন একটি কাউন্টি ক্রিকেট সাইডকে পরিচালনা করতে ও আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এর পরের মোডটির নাম কাউন্টি অ্যান্ড ইন্টারন্যাশনাল, এখানে একটি কাউন্টি এবং আন্তর্জাতিক উভয় ক্রিকেটে টিমকেই গেমার নেতৃত্ব দিতে পারবেন। এ ছাড়া আছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মোড, যেখানে গেমার পছন্দের একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের সব দায়িত্ব নিজের হাতে নিয়ে নিতে পারবেন। পারবেন নিজের পছন্দমতো এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টের আয়োজন করতে। একই সঙ্গে পারবেন টেস্ট ম্যাচের আয়োজন করতেও। সেই সঙ্গে আছে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনও। আরও দুটি মোড আছে, ম্যাচ সিরিজ মোড এবং ওয়ার্ল্ড কাপ মোড। গেমটির মজার দিক হচ্ছে, গেমার সরাসরি ক্রিকেটারদের খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, স্লাইডারের সাহায্যে তাঁদের বোলিং লাইন, ব্যাটিং স্টাইল ইত্যাদি পরিবর্তন করে পরোক্ষভাবে খেলার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তাপ্রসেসর: পেন্টিয়ার ফোর, ২.৬৬ গিগাহার্টজ বা এএমডি এক্সপি ২৪০০+ভিডিওকার্ড: ১২৮ মেগাবাইটডিভিডি-রম ড্রাইভর্যাম: ১ গিগাবাইট