খেলুন ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবল অলিম্পিক গেমসের খেলা।দুই দলে ছয়জন করে খেলোয়ার থাকে। নেট দিয়ে ভাগ করা কোর্টের দুই পাশে দুই দলে খেলোয়াড়েরা থাকে।সবার উদ্দেশ্য থাকে প্রতিপক্ষ দলের সীমানার মধ্যে বল ফেলে পয়েন্ট অর্জন করা। যাঁরা এই খেলাটি মাঠে গিয়ে সময় ও সুযোগের অভাবে খেলতে পারেন না, তাঁদের জন্য অ্যাড গেমস ইটালি নিয়ে এসেছে কম্পিউটারে ভলিবল খেলার সুযোগ। ইন্টারন্যাশনাল ভলিবল নামের গেমসটিতে পুরোপুরি ত্রিমাত্রিক আবহে ভলিবল খেলা যাবে। আর খেলাটিতে আছে চারটি মোড।এই খেলার জন্য রয়েছে ত্রিশটি জাতীয় দল। এসবের মধ্যে ছেলে ও মেয়েদের দল রয়েছে। এর সঙ্গে রয়েছে বাস্তবসম্মত খেলার মাঠ। ফলে মনে হবে গেমার আসল মাঠেই ভলিবল খেলছেন। গেমসে প্রতিটি নিচের ডিভিশনের খেলা, খেলোয়াড়দের অবস্থান নিয়ে যুদ্ধ, নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয় যোগ করা যাবে। এতে প্রতিটি খেলোয়াড়ের চরিত্র আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর খেলা জানা না থাকলেও সমস্যা নেই, কয়েক মিনিটের মধ্যে আপনাকে খেলা শিখিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে যেকোনো সময়ে পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠতে পারেন পারিবারিবক বিনোদনে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮, ২০০০, এমই, এক্সপিপ্রসেসর: ২৫৬ মেগাহার্টজ ভিডিওকার্ড: ৪ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগী সিডি-রম ড্রাইভ: ১২ এক্স র‌্যাম: ১২৮ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৮.১হার্ডডিস্ক ড্রাইভ: ১৬.৫ মেগাবাইট খালি জায়গা