খেলোয়াড়গণ কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের কাজ পা দিয়ে খেলা। তাই বলে মুখ কিন্তু বন্ধ থাকে না তাঁদের। অদ্ভুত সব কথাবার্তা ও বেফাঁস মন্তব্য করে মাঠের বাইরেও জমিয়ে রাখেন তাঁরা, হন পত্রিকার শিরোনাম। খেলোয়াড়দের তেমনি মজার মজার কথা ওয়েবসাইট থেকে আতিপাতি করে খুঁজে বের করেছেন আলিয়া রিফাত আমরা হেরেছি, কারণ আমরা জিতিনি।—রোনালদো, ব্রাজিলিয়ান স্ট্রাইকার।ফুটবলে প্রথম ৯০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। —স্যার ববি রবসন, সাবেক ইংলিশ ফুটবলার এবং কোচ।যতটা সুখী হওয়া সম্ভব আমি ততটাই সুখী, কিন্তু আমি আগে আরও সুখী ছিলাম।—উগো ওহিওগু, সাবেক ইংলিশ ফুটবলার।হয় ভালো, না হয় মন্দ। এর মাঝামাঝি কিছু না। আজকে আমরা মাঝামাঝি ছিলাম।—গ্যারি লিনেকার, সাবেক ইংলিশ স্ট্রাইকার।লিগ জেতার আগ পর্যন্ত প্রতিটা খেলাতেই যদি আমাদের হারতে হতো, তাতেও অবাক হতাম না। —মার্ক ভিদুকা, অস্ট্রেলিয়ান ফুটবলার।আমি সত্যিই অবাক হয়েছি কিন্তু আমি সব সময়ই বলি, ফুটবলে কোনো কিছুই আমাকে অবাক করে না। —লা ফার্ডিনান্ড, সাবেক ইংলিশ ফুটবলার।ইতালিতে আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল বিদেশে আছি।—ইয়ান রাশ, সাবেক ইংলিশ ফুটবলার।আমি সব সময় ডান পায়ের বুটটা আগে পরতাম। তারপর ডান পায়ের মোজা।—ব্যারি ভেনিসন, সাবেক ইংলিশ ফুটবলার।উদ্বোধনী অনুষ্ঠানটা দারুণ ছিল, যদিও আমি সেখানে যাইনি।—গ্রায়েম লি, সাবেক ইংলিশ ফুটবলার।অ্যালেক্স ফার্গুসন আমার দেখা এই পর্যায়ের সেরা ম্যানেজার। এই পর্যায়ে আমি একজন ম্যানেজারকেই পেয়েছি এবং তিনিই সেরা।—ডেভিড বেকহাম, ইংলিশ মিডফিল্ডার।আমি কোনো ইতালিয়ান ক্লাবের হয়ে খেলতে চাই। যেমন, বার্সেলোনা।—মার্ক ড্র্যাপার, সাবেক ইংলিশ ফুটবলার।ফুটবলে মাঝে মাঝে আপনাকে গোল দিতে হয়। —থিয়েরি অঁরি, ফ্রেঞ্চ ফুটবলার।আমি কখনোই যেতে চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানেই থাকব। আশা করি তার পরেও।—অ্যালান শিয়েরার, সাবেক ইংলিশ ফুটবলার, নিউক্যাসল; ইউনাইটেড ক্লাব সম্পর্কে।আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি জিতবেনই। আমরা বিশ্বাস করি, আমরাই জিতব, যতক্ষণ না শেষ বাঁশি বেজে ওঠে আর আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিই।—পিটার শিলটন, সাবেক ইংলিশ গোলকিপার।আমার বাবা-মা সব সময়ই আমার পাশে ছিলেন। যখন আমার বয়স সাত তখন থেকে।—ডেভিড বেকহাম, ইংলিশ মিডফিল্ডারজেতা আসলে কোনো ব্যাপারই না, যতক্ষণ আপনি জিতবেন।—ভিনি জোন্স, ব্রিটিশ ফুটবলার।মনে হচ্ছিল যেন রেফারির হাতে একটা নতুন হলুদ কার্ড ছিল এবং তিনি তা পরীক্ষা করে দেখতে চাইছিলেন।—রিচার্ড রুফুস, সাবেক ইংলিশ ফুটবলার।আমি আমার বাঁ গোড়ালিতে সেঁক নিচ্ছিলাম। তখন পাশ থেকে একজন বলে উঠল ওটা নাকি আমার ডান গোড়ালি।—লি হেনড্রি, ইংলিশ মিডফিল্ডার।ইতালিয়ানরা আপনাদের বিপক্ষে জিততে পারবে না কিন্তু আপনি তাদের বিপক্ষে খেলে হারতে পারবেন। —ইয়োহান ক্রুইফ, ডাচ ফুটবলার।যে ব্যক্তি বলে, জয়লাভই সবকিছু নয়, সে আসলে কোনো দিন জয়লাভ করেনি।—মিয়া হাম, আমেরিকান মহিলা ফুটবলার।লাতিন আমেরিকায় ফুটবল ও রাজনীতির মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এই পর্যন্ত অনেক সরকারেরই পতন ঘটেছে জাতীয় ফুটবল দলের পরাজয়ের কারণে। —লুইস সুয়ারেজ, স্প্যানিশ ফুটবলার। যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হও, তাহলে ব্যর্থতার জন্য প্রস্তুত হও।—রয় কিন, আইরিশ ফুটবলার ও ম্যানেজারখেলা শেষ হওয়ার তিন মিনিট আগেই আমরা বিজয়ীকে পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষমেশ দুই দলই সমান হয়ে গেল।—ইয়ান ম্যাকনেইল।যদি তুমি ঠায় দাঁড়িয়ে থাকো, তাহলে কেবল একদিকেই যেতে পারবে। সেটা হলো পেছনের দিক। —পিটার শিলটন, ইংলিশ গোলকিপার।রেফারি দাঁড়িয়ে ছিল উল্লম্বভাবে, ঠিক ১৫ গজ দূরে। —কেভিন কিগান, ফুটবলার।আমি একবার বলেছিলাম, গাজ্জার আইকিউ তাঁর শার্টের নম্বরের চেয়ে কম। সে আমাকে জিজ্ঞেস করল, আইকিউ কী?—সাবেক আইরিশ ফুটবলার জর্জ বেস্ট, পল গ্যাসকোয়েন সম্পর্কে।সে বাঁ পায়ে ফুটবলে লাথি মারতে পারে না, বল হেড করতে পারে না, গোল করতেও পারে না। তা ছাড়া তার আর সবই ঠিক আছে।—জর্জ বেস্ট, ইংলিশ মিডফিল্ডার; ডেভিড বেকহাম সম্পর্কে।আমার জীবনের প্রথম এবং সম্ভবত শেষবারের মতো এমন হলো। এ এক অদ্ভুত অনুভূতি। একই ম্যাচে কখনো আমি তিনটে গোল দিয়েছি বলে মনে পড়ে না। এমনকি যখন ছোট ছিলাম তখনো না।—জিনেদিন জিদান, সাবেক ফ্রেঞ্চ ফুটবলার।আমি আমার সেরা পারফরম্যান্সটিই দেখিয়েছি, এমন অপবাদ আমাকে কখনোই দিতে পারবেন না।—অ্যালান শিয়ারার।ফাঁকা মাঠের চেয়ে লোকভর্তি বাড়ির সামনে খেলা ভালো।—জনি জাইলস।যদি বিশ্বাস না করো যে তুমি জিতবে, তাহলে ঘুম থেকে ওঠারই কোনো মানে হয় না।—নেভিল সাউথহল, সাবেক ব্রিটিশ ফুটবলার।