খেয়াঘাটে একা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে রিমঝিম বৃষ্টি। জরুরি কাজে আমাকে কলেজে যেতে হবে। ক্রমেই বৃষ্টির বেগ বাড়তে লাগল। কোনো উপায়ান্তর না পেয়ে জামা-কাপড়গুলো ব্যাগে ভরে হাঁটতে শুরু করলাম। কথায় আছে, ‘সারাপথ দৌড়াদৌড়ি খেয়াঘাটে হামাগুড়ি’, আমারও তা-ই ঘটল। খেয়াঘাটে এসে দেখি কোনো মাঝি নেই। আমি নৌকা চালাতে তেমন পারদর্শী নই। নদীর ওপর দিয়ে টানানো দড়ি ধরে অনেক কষ্টে নৌকায় পার হলাম। নৌকা থেকে নামব, ঠিক সেই সময় আমার কানে বাজল, ‘ও খেয়ার মাঝি আমরা পার হব।’ পেছনে ফিরে দেখি ওপারে তরুণী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবলাম, বেচারারা আমার মতো বিপদে পড়েছেন, একটু সাহায্য করি। খুব কষ্ট করে আবার নদীটা পার হলাম। ভীরু ভীরু কণ্ঠে আমাকে বলা হলো, ‘আমরা পার হব।’ আমি তাঁদের বললাম, নৌকায় উঠে পড়েন। আসল কাণ্ডটা ঘটল নদীর মাঝপথে এসে! হঠাৎ দড়ি থেকে আমার হাতটা ছিটকে গেল। তুমুল বৃষ্টির মধ্যে নৌকা নিজেই চলতে শুরু করল। এদিকে তাঁরা চেঁচামেচি শুরু করেছেন, ‘আপনি তো খুব খারাপ মাঝি।’ আমি বললাম, আমাকে দেখে কি মাঝি মনে হয়? আমিও নৌকা বাইতে পারি না। আমিও আপনাদের মতো বিপদে পড়ে...। তখনই শুরু হলো মরাবাড়ির কান্না। বিপদের মুহূর্তে গলা ফাটিয়ে ডেকেও কাউকে পেলাম না। আশপাশে কোনো কাকপক্ষীও নেই।যা-ই হোক, ভাগ্য ভালো, কীভাবে যেন আমাদের নৌকাটা ভাসতে ভাসতে কিনারায় এসে পৌঁছাল। বিপদ থেকে উদ্ধার হয়ে আমি যেন দ্বিতীয় জীবন ফিরে পেলাম। অচেনা দুই তরুণীর কাছে আমার মান বাঁচল।ইকবাল হুসাইনসরকারি এম এম কলেজ, যশোর