খোকা ও কাঠবিড়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থনা: মাহফুজ রহমান ম্যাটিও ওয়ালচ নামের ছেলেটা থাকে অস্ট্রিয়ায়। প্রতিবছর মা-বাবার সঙ্গে অস্ট্রিয়ান পর্বতমালায় ঘুরতে যায় ও। সেখানে কাটিয়ে আসে কমসে কম দুই সপ্তাহের মতো। বছর চারেক আগে ম্যাটিও প্রথম গিয়েছিল সেখানে। প্রথমবারই ও দেখা পেয়েছিল কতগুলো নাদুসনুদুস অ্যালপাইন ম্যারমোটের (এক প্রজাতির কাঠবিড়ালি)। মজার ব্যাপার, ভীষণ ভীতু প্রকৃতির প্রাণীগুলো আর সবাইকে ভয় পেলেও ম্যাটিওকে মোটেও ভয় পেল না! দারুণ খাতির হয়ে গেল ম্যাটিও আর কাঠবিড়ালিগুলোর মধ্যে। এখনো সেই সম্পর্ক বিদ্যমান। এখনো সময় পেলেই কাঠবিড়ালিদের দেখতে যায় স্কুলপড়ুয়া ম্যাটিও। কাঠবিড়ালিরাও ওকে পেয়ে খুশিতে আটখানা হয়ে যায়! ডেইলি মেইল