খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ নেই কেন?দেশের অন্যতম বৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এটি। উপরন্তু মারামারি, আন্দোলন প্রতিনিয়ত লেগেই রয়েছে এখানে। তাই বলে কি ভালো কিছু নেই? অবশ্যই আছে। এখানেও যেমন কান্না রয়েছে, তেমনই রয়েছে হাসি। ব্যর্থতা যেমন কারও জীবনে এসেছে, সফলতাও তো এসেছে কারও কারও জীবনে। রয়েছে সন্ধ্যা অবধি বন্ধুদের নিয়ে আড্ডা। আরও রয়েছে অসংখ্য রাধা-কৃষ্ণের নিরন্তর প্রেমকাহিনি। শুধু তা-ই নয়, আরও রয়েছে চাওয়া-পাওয়ার লেনদেন। তাই আমরা কি নিঃসন্দেহে চাইতে পারি না যে আমাদের নিয়েও কিছু লেখা হোক ‘স্বপ্ন নিয়ে’ পাতায়।মহিবুর রহমানশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিবাংলাদেশের একটি জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। এটি দেশে আমের অঞ্চল হিসেবেই বেশি পরিচিত। এখানেই অবস্থিত ঐতিহাসিক সোনামসজিদ। এই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়। অনেক ব্যক্তি এখানে জন্ম নিয়েছেন, যাঁরা বর্তমানে বড় কোনো পর্যায়ে রয়েছেন। কিন্তু আমাদের এই এলাকা নিয়ে কোনো লেখা আমরা ‘স্বপ্ন নিয়ে’র পাতায় পাব না?বিভিন্ন সময়ে বিভিন্ন পাতায় কেবল ঢাকা নিয়েই যাবতীয় অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়া প্রকাশিত হয়। তাই আমরা যাঁরা প্রথম আলোর নিয়মিত পাঠক, তাঁরা চাই আমাদের এলাকার মতো একেকটি এলাকা নিয়ে ক্রমাগত বিভিন্ন লেখা আসুক।সুমন কুন্ডুশিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।