খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রাণের মিলনমেলা‘স্বপ্ন নিয়ে’ পাতাটা অন্য রকম। মনে হয় যেন ঘুমন্ত প্রাণে হঠাৎ কেউ দোলা দিয়ে গেল। হূদয়ছোঁয়া অনিন্দ্য বর্ণে চমৎকার এক রঙিন স্বপ্নের দেখা পেলাম প্রথম আলোয়। ‘অভিযাত্রীর ডায়েরি’ পড়তে পড়তে মনে হয়, যেন চলে গিয়েছি কোনো অ্যাডভেঞ্চারাস দ্বীপে, যেখানে শুধু ইনাম আল হকই যাননি, স্বাপ্নিক প্রতিটি পাঠককে টেনে নিয়ে গেছেন সেই রহস্যময় ‘প্রতারণা দ্বীপে’। যেন সমুদ্রের নীল জলরাশির উত্তাল ঢেউয়ে এইমাত্র ভেসে এলাম।‘স্বপ্ন নিয়ে’ যেন তরুণ প্রাণের এক মিলনমেলা। ‘হেসে খলখল, গেয়ে কলকল, তালে তালে দিব তালি’র মতো।সানজিদা কাঁকনচট্টগ্রাম।ভালোর স্বপ্ন নিয়ে বাঁচবভালো মানুষ হব, এটাই আমার আজীবন স্বপ্ন। তা বাস্তবায়নের জন্য কী করছি; যা করছি তা আজও ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট কি না—এসব নিয়ে সন্দেহের উদ্রেক করে প্রতিনিয়ত। হাঁটছি ক্যাম্পাসে যাওয়ার জন্য। হঠাৎ মনে পড়ল, ফুটপাত দিয়ে হাঁটছি না কেন। নিজেকে শুধরে নিই, ভালো মানুষ হব, তাই নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পার হই। ফুটওভারব্রিজ ব্যবহার করি। চেষ্টা করি নির্দিষ্ট স্টপেজে দাঁড়িয়ে বাসে ওঠা ও বাস থেকে নামার। ক্যাম্পাসে ভালো কাজে অংশ না নিলেও মনে মনে সাধুবাদ জানাই। রাজনৈতিক ছাত্র সংগঠনের উচ্ছৃঙ্খলা মনে মনে ঘৃণা করি। লাইনে দাঁড়িয়ে কলেজের বেতন, সেশন ফি ইত্যাদি দেওয়ার চেষ্টা করি। ক্লাসে শিক্ষক থাকাকালীন পাশের সহপাঠীর সঙ্গে কথা বলি না। শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনি। কারণ আমি যে ভালো মানুষ হতে চাই।আমরা যারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের, তাদের অধিকাংশের স্বপ্ন পূরণ হয় না। তবুও স্বপ্ন বুনছি ভালো কিছু করার, ভালো কিছু হওয়ার। আমিও মানুষের জন্য কাজ করতে চাই। ভালো মানুষ হতে চাই। এ আশায় স্বপ্ন বুনি। রুহুল আমিনশিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।