প্রতিদিনের মতো আজও বাস আসতে পনেরো মিনিট দেরি। আজও স্যারের বকুনি খেতে হবে। লোডশেডিংয়ের মতো এটাও এখন একটা চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। বাস থেকে নেমেই দৌড়।দাদা, একটু শুনবেন?পথ আগলে হিয়া দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্টের ছোট বোন।তাড়াতাড়ি বলো, কী দরকার।আপনার সঙ্গে একটু কথা ছিল।ক্লাস শেষ হোক, এমনিতেই পনেরো মিনিট লেট।একদিন ক্লাস না করলে কিছুই হবে না, প্লিজ!মোমের মতো গলে গেলাম আমি। ক্লাস গেলে ক্লাস আসবে, এমন সময় আর আসবে না।কী বলবে, বলো?এখানে কেমনে বলব। ক্যাফেটেরিয়ায় চলেন।ক্যাফেটেরিয়ায় মুখোমুখি দুজন বসে আছি। খুব বিব্রত বোধ করছি। কিছুক্ষণ পর হিয়া আমার দিকে একগুচ্ছ কদম ফুল বাড়িয়ে দেয়।আপনার জন্য।এখন কি কদম ফুল সপ্তাহ চলছে নাকি রে? গতকাল কান্তাও একগুচ্ছ কদম ফুল দিল। কী ব্যাপার! সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ছোঁ মেরে কদম ফুল নিয়ে হনহন করে হিয়া বেরিয়ে গেল।স্পষ্ট দেখতে পেলাম ফুলগুলো সে সজোরে ছুড়ে ফেলে দিয়েছে। ক্যাফেটেরিয়ার ছোট ছেলেটা কানের কাছে রিংটোন বাজিয়েই চলছে, ‘মামা, কী খাবেন?’যা, একটা কদম ফুল ভাজি করে নিয়ে আয়।‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, দাদা’নীল শাড়ি, নীল চুড়ি ও নীল টিপ—পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্য্য নিয়ে সামনে দাঁড়িয়ে হিয়া। এ ধরনের সৌন্দর্য আমার মন খারাপ করে দেয়। এসব পাত্তা দেওয়ার কোনো মানে হয় না। আমার মন খারাপ করে দেওয়ার অধিকার হিয়াকে কে দিয়েছে। কিছু কড়া কথা শোনাতে হবে।আমার পঞ্জিকাতে ভ্যালেন্টাইনস ডে বলতে কোনো দিন নেই। আমার আছে পয়লা বৈশাখ আর পয়লা ফাল্গুন। আচ্ছা, ওসব বাদ দেন। বলেন তো আজ আমাকে কেমন দেখাচ্ছে?নীল রং আমার খুব প্রিয়। কিন্তু তোমাকে নীল রঙে মানায়নি। এনাকোন্ডার মতো লাগছে।ওষুধে কাজ হয়েছে। স্বভাবসুলভ রাগ দেখিয়ে হিয়া চলে যাচ্ছে। ওখানটায় তখন বৃষ্টি নামার আয়োজন। এ দৃশ্য চোখে দেখতে নেই। আমি অন্য দিকে চোখ ফেরাই।একটার বাস ধরব, স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হিয়ার অপ্রত্যাশিত আগমন।আমার জন্য একটা সিট রাখবেন।তার কথার মধ্যে অনুরোধ নয়, দাবি স্পষ্ট।বাসে কত ভিড় হয়, তা তো তুমি জানো? নিজেই সিট পাই কি না সন্দেহ। তোমার জন্য কী করে সিট রাখি, বলো?আপনি...আপনি একটা অকর্মার ঢেঁকি!শুনে ভালো লাগল। ঢেঁকি গ্রাম-বাংলার অনেক পুরোনো একটা ঐতিহ্য। এখন তো দেখাই যায় না। আমাকে একটা ঢেঁকি জোগাড় করে দিতে পারবে?যথারীতি রাগ, যথারীতি হিয়ার প্রস্থান।সন্ধ্যাবেলা। বাইরে মুষলধারে বৃষ্টি। কেমন একটা মন-খারাপ করা পরিবেশ। কবি-সাহিত্যিকদের মতো আমার চিঠি লেখার অভ্যাস নেই। কিন্তু এমন পরিবেশে কেন জানি চিঠি লেখার ভূত মাথায় চাপল। কিন্তু কাকে লেখা যায়? হিয়াকেই লিখি। এই অভাগীকে কিছুই তো দেওয়া হয়নি।নীল কালিতে সাদা কাগজের ওপর অব্যক্ত কিছু কথা লিখছি।হিয়া,খুব ইচ্ছে করে জোছনার ফুল দিয়ে মালা গাঁথতে। বৃষ্টিবন্দী দুজন চা খেতে খেতে আড্ডা দিতে। কিন্তু সে সুখ আমার সহ্য হয় না। অধরা কোনো কিছুর প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার। আমি সে সুখ পেতে চাই। আমার বন্ধু অয়ন বলে, ‘প্রেম সুন্দর নয়। প্রেমের সৃষ্টি সুন্দর।’ আমি সেই সৃষ্টিকে প্রাণভরে অনুভব করতে চাই। চাওয়াটা ততক্ষণ পর্যন্ত মধুর থাকে, যতক্ষণ না তাকে খাঁচায় বন্দী করা যায়। আমার ভালোবাসা সারা জীবন সবুজ থাকুক, সজীব থাকুক।অনেক ভালো থেকো।এ রকম একটা খোলা চিঠি হাতে নিয়ে ঘোরার কোনো মানে নেই। বৃষ্টির মধ্যে চিঠিটা ছুড়ে ফেলি। লেখাগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যায় বৃষ্টির জলে। হঠাৎ অবাক হয়ে লক্ষ করলাম, চিঠির ওপর একটা কদম ফুল গড়াগড়ি খাচ্ছে।কী আশ্চর্য! আমার চোখ দুটো ভিজে যাচ্ছে কেন?জিয়ন প্রবাল চৌধুরী, শাবিপ্রবি, সিলেট।