খোলামেলা কথা বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হোলি আর্টিজানে জঙ্গি হামলাসহ দেশের সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে ভাবেন তরুণেরাও। দেশ–বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন কয়েকজন তরুণ লিখেছেন তাঁদের ভাবনা


হোলি আর্টিজান বেকারিতে জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ড অনেকের মতো আমাকেও কষ্ট দিয়েছে। জেনে অবাক হয়েছি, এই হত্যার লক্ষ্য ছিল অমুসলিম মানুষ! আমি ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মের রীতিনীতি মেনে চলি। কিন্তু ধর্মের আগে তিনি একজন মানুষ। ধর্মের নামে এমন হত্যাকাণ্ড আমাকে পীড়া দিয়েছে।
ঘটনার এক বছর হলো। যেসব মানুষ প্রাণ হারালেন, ক্ষতিগ্রস্ত হলো তাদের পরিবার। এই পরিবারের কষ্ট কি আমরা উপলব্ধি করতে পেরেছি? এমন ঘটনা কিন্তু হোলি আর্টিজানের পরেও ঘটেছে। কাল যে আমরা আক্রান্ত হব না, সেই নিশ্চয়তা কে দেবে? তাই আমরা বন্ধুদের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে মিশি। জঙ্গিবাদ যে বাজে কাজ, হত্যাকাণ্ড, তা নিয়ে খোলামেলা কথা বলি।
লেখক: শিক্ষার্থী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর