খোলামেলা জায়গায় খাওয়াদাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের নিচে কুচি পাথর, আশপাশে ফুটে আছে নাম না-জানা ফুল, কোথাও মরা গাছের গোড়া, শেকড় বা ডালপালার চমৎকার আবহ কিংবা বড় বড় ঝিনুকের মাঝে মিটিমিটি আলো। এমন জায়গায় বসে প্রিয় মানুষের সঙ্গে মজাদার সব খাবার খেতে কেমন লাগবে! প্রকৃতিপ্রেমী ভোজনরসিকের জন্য সুখবরই বটে। ঢাকার গুলশানের বারিধারার ৯ নম্বর সড়কে এমন এক স্বপ্নিল আবহ নিয়ে যাত্রা শুরু করেছে ‘মারমেইড ক্যাফে’। কক্সবাজারের পর এখন ঢাকাতেও পাওয়া যাবে মারমেইড ক্যাফের দারুণ সব খাবার। তিনতলা রেস্তরাঁর সবখানেই আছে প্রকৃতির সবুজ ছোয়া। খোলামেলা এ ক্যাফেতে কোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয়নি। যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ফলের রস, কক্সবাজার থেকে নিয়ে আসা টাটকা সামুদ্রিক মাছ দিয়ে তৈরি নানা খাবার, ইউরোপীয় ধাঁচে তৈরি খাবার পাওয়া যাবে এখানে। ছনের তৈরি চালার নিচে বসে খেতে খেতে এখানে লাইভ মিউজিক শুনতে পাবেন বৃহস্পতি ও শুক্রবার। ইন্টরনেট ব্যবহারের জন্য ওয়াইফাই সুবিধাও আছে। আপনি চাইলে পার্টিরও আয়োজন করতে পারবেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে আগে আলোচনা করে নিতে হবে।