প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলামেলা ও হালকা গড়নের মডেলরা পণ্যের বিক্রি বৃদ্ধি বা তারকাখ্যাতি অর্জনে সফল হন না। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। গবেষক টামারা অ্যানসন্স বলেন, বিজ্ঞাপনচিত্রে নারী মডেলের খোলামেলা উপস্থিতির দৃশ্য খুব কাছে থেকে ধারণ করে প্রচার করলে কোনো নির্দিষ্ট পণ্যের নারী গ্রাহকেরা অপছন্দ করেন। এমনকি ওই পণ্য সম্পর্কেও তাঁদের নেতিবাচক ধারণা জন্মে। তবে ওই মডেলকে ভিন্নভাবে উপস্থাপন করলে নারী গ্রাহকেরা ভালোই সাড়া দেন। ওয়ারউইকডটএসিডটইউকে।