খ্যাতিমান গাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়মান আর তার প্রিয় গাধার কাজ-ই হলো গ্রামে গ্রামে লাফের খেলা দেখানো
আয়মান আর তার প্রিয় গাধার কাজ-ই হলো গ্রামে গ্রামে লাফের খেলা দেখানো

গাধাকে বোধ হয় প্রতিভাহীন বলে হেলা করার দিন শেষ হয়ে এল। গাধা মানেই যে অলস আর উঁচু কোনো সেতু দেখলেই ভয়ে থেমে যাবে এমন ভাবাটা এখন ভুল। আর এ ভুল প্রমাণের নেপথ্যে আছে মিসরের এক লাফানো গাধা। এ গাধা উঁচু কোনো স্থানে লাফ দিতে মোটেও ভয় পায় না। দুর্দান্ত এ সাহসী গাধার কীর্তিকলাপে মুগ্ধ তার গ্রামের মানুষজন। এ গাধার বাস কায়রো শহরের উত্তরে নীল নদের তীরের এক ছোট্ট গ্রামে।
একদিন সেচের খালের ওপর দিয়ে লাফ দেওয়ার সময় তার এ প্রতিভা ধরা পড়ে মালিকের কাছে। তারপর থেকেই শুরু হয় এর প্রশিক্ষণ। আর এখন সে লাফাতে রীতিমতো ওস্তাদ। গাধাটির মালিক ১৪ বছর বয়সী কৃষক আহমেদ আয়মান বলে, ‘শুরুতে ছোট ছোট বাধা পেরোলেও প্রতিদিনই আরও উঁচু উঁচু বাধা টপকাতে সক্ষম হচ্ছে সে।’
এখন আয়মান আর তার প্রিয় গাধার কাজ-ই হলো গ্রামে গ্রামে শিশুদের সামনে খেলা দেখানো। আর মজা পেয়ে শিশুরাও সব ছেড়ে ভিড় করছে গাধার এ লাফালাফি দেখার জন্য। গ্রামের অন্য বাসিন্দারাও িভড় জমান গাধার লাফ দেখতে। আয়মান এ জন্য সমতল বরাবর কাঠ দিয়ে উঁচু করে একটি কৃত্রিম বাধা তৈরি করেছে। আর গাধাটি অনায়াসে তার ওপর দিয়ে লাফিয়ে চলে যায়।
মিসরের মতো মরুভূমির দেশে গ্রাম কিংবা শহরে মালপত্র বহন করতে গাধার কোনো বিকল্প নেই। তাই বলে কোনো গাধাকেই এমন লাফাতে দেখেনি গ্রামের কেউ। আয়মানের বিশ্বাস, একদিন তার গাধা ঘোড়ার চেয়েও ভালো লাফাবে।
গাধা প্রজাতির দুর্নাম বুঝি ঘুচল খানিকটা।
এনবিসি নিউজ অবলম্বনে