খড়িমাটির আয়োজনে হেমন্তের কবিতার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ জন কবির কবিতা নিয়ে তিন ঘণ্টার আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত কানায় কানায় পূর্ণ ছিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন। গত শুক্রবার ছোট পত্রিকা খড়িমাটির আয়োজনে ২০ নভেম্বর সন্ধ্যা ছয়টায় ‘কবিতার হেমন্ত’ শিরোনামে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের কবিদের স্বরচিত কবিতার আসর।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে কবিদের পরিচিতি তুলে ধরা হয়। কবি মানজুর মুহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি স্বপন দত্ত। তিনি বলেন, ‘আমরা রক্তঝরা সময় পার করছি, পুরো বিশ্ব আজ আতঙ্কের মধ্যে রয়েছে। এই সংকট থেকে মুক্তির জন্য চাই নতুন পৃথিবীর কবিতা।’ অনুষ্ঠানে কবিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। স্বরচিত কবিতা পড়েন অনুপমা অপরাজিতা, অভীক ওসমান, অরুণ সেন, আবসার হাবীব, আহমেদ মুনির, ইউসুফ মুহম্মদ, এজাজ ইউসুফী, ওমর কায়সার, ওমর ফারুক জীবন, কামরুল হাসান বাদল, খালিদ আহসান, খালেদ হামিদী, জিললুর রহমান, দিলীপ কির্ত্তুনিয়া, নাজিমুদ্দীন শ্যামল, পুলক পাল, ফারহানা আনন্দময়ী, বাদল সৈয়দ, বিজন মজুমদার, ভাগ্যধন বড়ুয়া, মানজুর মুহাম্মদ, মোজাম্মেল মাহমুদ, মুহাম্মদ আমানুল্লাহ, রিজোয়ান মাহমুদ, শাহিদ আনোয়ার, শাহিদ হাসান, সাজিদুল হক, সাথী দাশ, সেলিনা শেলী, স্বপন দত্ত ও হাফিজ রশিদ খান।