গইড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকটি সম্পর্কে আমাদের দাদা হন। তিনি ছিলেন কড়া স্বভাবের। সবাই তাঁকে ভয় পেতাম। তাঁর একটা বিশাল শসাখেত ছিল। প্রচণ্ড ইচ্ছা শসা চুরি করার কিন্তু কেউই সাহস পেতাম না। হঠা ৎ একদিন সুযোগ এল। তিনি চলে গেলেন তাঁর মেয়ের বাড়ি। আসবেন দুই দিন পর। জানতে পারলাম তাঁর ছোট ছেলের বরাত দিয়ে। আমরা তিন বন্ধু ঠিক করলাম, আজ রাতেই সুযোগ কাজে লাগাতে হবে। যেই কথা সেই কাজ, মাঝরাতে বের হলাম সেই অভিযানে। একজন পাহারাদার হিসেবে খেতের আইলে দাঁড়ানো। আমি আর অপর বন্ধু নামলাম অপারেশনে। দুর্ভাগ্য আমাদের, সেই রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার। একটা শসাও খুঁজে পাচ্ছিলাম না। হঠা ৎ আমার সহযোগী বলে উঠল, ‘চল, গইড় দিই (গড়াগড়ি দেওয়া)। গইড় দিলে শসা পিঠে ধরা পড়বে।’ তার এই অদ্ভুত বুদ্ধি শুনে আমি হাসি চেপে রাখতে পারলাম না। সে বলল, ‘হাসস কেন? তুই দেখ, আমি গইড় দিই।’শুরু হলো তার অভিনব কায়দায় শসা তোলা। ঠিকই সে একটার পর একটা শসা পেতে শুরু করল। এবং তা আমার ঠুনায় (লুঙ্গির অংশবিশেষ) জমাতে লাগলাম। আমার ঠুনা প্রায় ভরে গেল, লুঙ্গি খোলে খোলে অবস্থা। এমন সময় পাহারাদার বন্ধুটি বলে উঠল, ‘দৌড় দে!’ বলেই বিদ্যু ৎ-বেগে দৌড়াতে আরম্ভ করল। মুহূর্তের মধ্যে দুজনই উধাও। ঠুনাভর্তি শসা নিয়ে দৌড় দিয়েই পড়ে গেলাম আইলের নিচে। চোর চোর বলে ওরা ধরে ফেলল আমাকে। ভয়ে আমার ভেতরটা কেঁপে উঠল। কিন্তু তারা খেতের মালিক নয়। আমাদের মতো আরেক দল চোর। তারাও শসা চুরি করতে এসেছিল। ইমরুল হাসানশাবিপ্রবি, সিলেট।