প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গঙ্গা-যমুনা নাট্য উৎসবে আজ ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে উত্তরাধিকারের নাটক সাম্পান নাইয়া। আমিনুর রহমান রচিত ও মোসলেম উদ্দিন সিকদার নির্দেশিত এই নাটকে দক্ষিণ চট্টগ্রামের উপকূলবর্তী জনপদের জীবন ও শ্রেণিসংগ্রামের চিত্র উঠে এসেছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, কঙ্কণ দাশ, সুমন বড়ুয়া, তাসনুভা তানজিল, বিটু ভৌমিক, মাহমুদ রাসেল, গুলশান আরা, জামাল উদ্দিন, পরিতোষ দাশ, জাহিদুল ইসলাম, সাব্বির আহম্মেদ, সুনয়ন দেবনাথ, অর্ণা দেব রায়, সুজন প্রমুখ।